দর্শনা অফিস
দর্শনা পৌরসভা বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে অন্তর্ভুক্ত হয়েছে। এর মাধ্যমে দর্শনা পৌরসভার নাগরিকরা এখন অনলাইনে পৌরসভার বিভিন্ন নোটিশ, অফিস আদেশ, নাগরিক সেবা, উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য ও কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন। দর্শনা পৌরসভার নতুন ওয়েবসাইট লিংক (ঢ়ংফধৎংযধহধ.ফধসঁৎযঁফধ.পযঁধফধহমধ.মড়া.নফ)
পৌর প্রশাসক শাহিন আলমের সার্বিক তত্ত্বাবধানে দর্শনা পৌরসভার জন্য জাতীয় তথ্য বাতায়নে নতুন পোর্টাল চালু করা হয়েছে। পোর্টালটির তথ্য নিয়মিত হালনাগাদ ও নাগরিকদের জন্য প্রয়োজনীয় তথ্য সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পৌর প্রশাসকের নির্দেশক্রমে ফোকাল পারসন ও তথ্য প্রদানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন পৌরসভার সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল আলম। আর পৌরসভার পোর্টালের তথ্য হালনাগাদের দায়িত্ব পালন করবেন কম্পিউটার অপারেটর মো. মেহেদী হাসান।
পৌরবাসীরা বলছেন, অনলাইনে পৌরসভার তথ্য পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় নাগরিক সেবা আরও সহজ ও স্বচ্ছ হবে। বিশেষ করে পৌরসভার বিভিন্ন নোটিশ, উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিক সেবার তথ্য ঘরে বসেই জানা সম্ভব হবে। এতে সময় ও ভোগান্তি দুটোই কমবে বলে মনে করছেন তারা।
দর্শনা পৌর বিএনপি’র সমন্বয় কমিটির সদস্য পৌর বিএনপি’র সাবেক সভাপতি হাজী খন্দকার শওকত আলী বলেন, পৌরসভার গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে পাওয়া গেলে সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা হবে। কোনো তথ্যের জন্য বারবার পৌরসভায় যেতে হবে না। আমরা আশা করি, পোর্টালটি নিয়মিত হালনাগাদ রাখা হবে।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিঠু বলেন,ডিজিটাল সেবার এই উদ্যোগ দর্শনা পৌরসভাকে আরও আধুনিক ও জনবান্ধব করে তুলবে। পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিক সেবার তথ্য অনলাইনে প্রকাশ হলে স্বচ্ছতাও বাড়বে।
দর্শনা পৌরসভার প্রশাসক মো. শাহিন আলম বলেন, নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌছে দেওয়া এবং পৌরসভার কার্যক্রমকে আরও স্বচ্ছ ও সহজলভ্য করাই আমাদের লক্ষ্য। জাতীয় তথ্য বাতায়নে দর্শনা পৌরসভা অন্তর্ভুক্ত হওয়ায় নাগরিকরা এখন ঘরে বসেই পৌরসভার বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কে জানতে পারবেন। পোর্টালে নিয়মিত তথ্য হালনাগাদ করা হবে, যাতে দর্শনাবাসী সঠিক ও প্রয়োজনীয় তথ্য সহজেই পান। তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা নিশ্চিত করতে দর্শনা পৌরসভা ধাপে ধাপে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।।
জাতীয় তথ্য বাতায়নে অন্তর্ভুক্ত হলো দর্শনা পৌরসভা



