চুয়াডাঙ্গা নুরনগর মোড়ে গরুবাহী পাওয়ার ট্রলি খাদে পড়ে ১ জন নিহত, ২ জন আহত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা শহরতলীর নুরনগর মুন্নামোড়ে গরুবাহী পাওয়ার ট্রলি খাদে পড়ে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। দূর্ঘটনায় মারা গেছে আরো ২ টি গরু। আজ সোমবার ভোর রাত ৪ টার দিকে দূর্ঘটনাটি ঘটে। নিহত হেলাল (৩৮) পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহতরা হলো পাওয়ার ট্রলির চালক কুষ্টিয়ার বৃত্তিপাড়ার আইনাল মন্ডলের ছেলে তারাচাঁদ ও কুষ্টিয়া ইবি থানার করিমপুর গ্রামের নজরুল শেখের ছেলে শিপন।

স্থানীয়রা জানায়, পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সবুজনগর গ্রামের হেলাল উদ্দিন গরু ব্যবসা করে আসছিলেন। গতকাল রবিবার বিকালে মঠবাড়িয়া থেকে ১১ টি গরু নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে আজ সোমবার ভোর রাত ৪ টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের নুরনগর মুন্নামোড়ে এসে পৌছুলে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার ট্রলিটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যাপারী হেলাল মারা যায়। প্রচন্ড শব্দ পেয়ে আশাপাশের লোকজন এসে হতাহতদের উদ্ধার করে।

গাড়ী চালক তারাচাঁদ বলেন, ১১ টি গরু নিয়ে আমরা ৩ জন গতকাল রবিবার বিকালে মঠবাড়িয়া থেকে রওনা করি। আজ ভোর রাতের হঠাৎ চোখে ঘুম আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডোবার মধ্যে পড়ে যায়।

পাওয়ার ট্রলির অপর চালক শিপন বলেন, মঠবাড়িয়া এলাকা থেকে ছোট ছোট ১১ টি গরু কেনা হয়। এরপর আমরা ২ জন ড্রাইভার, ব্যাপারী হেলাল ও গরুগুলো নিয়ে আলমডাঙ্গার উদ্দেশ্য রওনা দিয়। গরুগুলো আজ জামজামির ঘোষবিলা পশু হাটে বিক্রি করার কথা ছিলো।

চুয়াডাঙ্গা সদর থানার এস আই মিজান বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
গরু ব্যাপারীর কাছ থেকে নগদ ৮২ হাজার ৩৪৫ টাকা উদ্ধার করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।