আলোকদিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মুকুল নামে এক বৃদ্ধ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৯ বছর বয়সী তরুনীকে ধর্ষণের ঘটনায় মো. মুকুল (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল ৪টার দিকে আলোকদিয়া রোমেলা স্কুলের পেছনে একটি পানের বরজে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃত মুকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। এদিকে ধর্ষণের স্বীকার ্ওই তরুণীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলোকদিয়া স্কুলপাড়া এলাকার বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণীকে পানের বরজে নিয়ে গিয়ে মুকুল ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন ঘটনাটি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।ঘটনার পর ভুক্তভোগী তরুণীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ রহমান জানান, ঘটনার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামীকে আজ সোমবার আদালতে সোর্পদ করা হবে।  

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।