আজকের চুয়াডাঙ্গা ডেস্ক
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় মেরিটাইম মুট কোর্ট প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ঘউটই)। ইগটুইঝওখ ১ংঃ ঘধঃরড়হধষ গধৎরঃরসব গড়ড়ঃ ঈড়ঁৎঃ ঈড়সঢ়বঃরঃরড়হ ২০২৬-এ ৪১টি দলকে পেছনে ফেলে শিরোপা জিতে নেয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দল।
গত ২১ ও ২২ আগস্ট বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় (ইগট) ক্যাম্পাসে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসির ডিপার্টমেন্ট অব মেরিটাইম ল অ্যান্ড পলিসি এবং বাংলাদেশ সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল (ইঝওখ) যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। মেরিটাইম আইনকে কেন্দ্র করে বাংলাদেশে এ ধরনের প্রথম জাতীয় পর্যায়ের মুট কোর্ট প্রতিযোগিতা এটি। দেশের ৩৩টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪২টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে আইন শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন, গবেষণা ও আইনি বিশ্লেষণের দক্ষতা যাচাই করা হয়।
ফাইনাল রাউন্ডের বিচারক প্যানেলে ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সিকদার মাহমুদুর রাজী, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের প্রশাসন বিভাগের পরিচালক ও সিনিয়র জেলা ও দায়রা জজ এ.ই.এম. ইসমাইল হোসাইন এবং জেলা ও দায়রা জজ ড. মাসরুর সালেকিন। ফাইনাল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আনীক আর. হক। অনুষ্ঠানে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেনও উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দলে ছিলেন দুই ওরালিস্ট মেহেরুন ইসলাম পায়েল ও নুসরাত জাহান তোহা এবং গবেষক রাইয়ান শিকদার। দলের কোচ ছিলেন সানজিদা হায়দার সুহা। চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মেমোরিয়াল রাউন্ডে পঞ্চম স্থান অর্জন করেছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আর প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
জাতীয় মুট কোর্টে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয়



