চুয়াডাঙ্গার রেলপাড়া থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার একটি ভাড়া বাসা থেকে জাহানারা (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ২টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জাহানারা  সকাল ৬টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে কোনো যে একসময় তিনি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত জাহানারা চুয়াডাঙ্গা শহরের মসজিদপাড়ার জামাল শেখের স্ত্রী।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌরসভার রেলপাড়া এলাকায় মো. তৌফিকুল ইসলাম জোয়ার্দারের ভাড়া বাসায় স্বামীকে নিয়ে প্রায় আট মাস ধরে বসবাস করছিলেন জাহানারা। গতকাল শনিবার জাহানারা নিজ বসতঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের স্বামী জামাল শেখ জানান, জাহানারা দীর্ঘদিন ধরে পিত্তথলি, লিভার ও পাকস্থলীসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এ পর্যন্ত তাঁর শরীরে মোট পাঁচবার অস্ত্রোপচার করা হয়েছে। দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা ও মানসিক যন্ত্রণায় বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, জাহানারা বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি পুত্রবধূর সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। মৃত্যুর ঘটনায় নিহতের ভাইদের সন্দেহ রয়েছে। ফলে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্ত শেষে বাদ এশা বড় মসজিদে নামাজে জানাজা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার নবাগত অফিসার্স ইনচার্জ (ওসি) মারুফ রহমান বলেন, তিনি শারীরিক জটিলতায় ভুগছিলেন। এছাড়া পুত্রবধূর সঙ্গে মনোমালিন্য চলছিল। থানায় এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।