আলমডাঙ্গায় টাপেন্টাডলসহ এক যুবক আটক

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মুরাদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে আলমডাঙ্গা  থানা পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচার আদালতে (সামারি ট্রায়াল) তাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
গতকাল শনিবার রাত দেড়টার দিকে  বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পৌর এলাকার  গোবিন্দপুর (মন্ডলপাড়া) এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে গোবিন্দপুর (মন্ডলপাড়া) এলাকার বাসিন্দা মৃত আক্কাচ আলীর ছেলে মুরাদ হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের পর মুরাদ হোসেনকে সংক্ষিপ্ত বিচার আদালতে (সামারি ট্রায়াল) পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।