স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জামায়াতের ৩০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কর্ম পরিষদ গঠন করা হয়েছে। এবারের কর্মপরিষদে ১০ জন নারী সদস্য রয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী বেগনগর কিন্ডারগার্টেন স্কুলে হল রুমে নির্বাচন শেষে এ কর্ম পরিষদ গঠন করা হয়। শাখা ভিত্তিক শুরা সদস্যদের নির্বাচন সম্পন্ন করার পর পূর্ণাঙ্গ কর্ম পরিষদ গঠন করা হয়েছে । মজলিসের শুরার সমাবেশে এ কর্মপরিষদ গঠন করা হয়। কর্মপরিষদ গঠন করার পর তাঁদের শপথ বাক্য পাঠ করানো হয় ।
নবগঠিত কর্মপরিষদে জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করবেন মো: রুহুল আমিন এমপি, নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাড. আসাদুজ্জামান। অন্য সদস্যরা হলেন অ্যাড. মাসুদ পারভেজ রাসেল এমপি, আব্দুল কাদের, মাওলানা মহিউদ্দিন, মো: জিয়াউল হক, মো: নূর মোহাম্মদ হুসাইন টিপু মফিজুর রহমান জোয়ার্দ্দার, মাওলানা হাফিজুর রহমান, অধ্যাপক খলিলুর রহমান, কামাল উদ্দিন, আলতাফ হুসাইন,মাওলানা ইসরাইল হোসেন, মাছুম বিল্লাহ, কাইমুদ্দিন হিরোক, মুহসীন আলী, আব্বাস উদ্দিন, অ্যাড. হাসিবুল ইসলাম, মাওলানা সাজেদুর রহমান।
অপরদিকে মহিলা বিভাগে ফাহিমা খানম( জেলা মহিলা বিভাগের সেক্রেটারি), হাফিজা খাতুন, শাহানা হাবিব, নাসরিনা খাতুন মিমি, জুলেখা পারভীন জুই, জাকিয়া আফরিন রুমি, জাকিয়া শারমিন লাকি, ফাতেমা খাতুন, শাহানা খাতুন ও জাহিদা খাতুন।
কর্মপরিষদ গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আমীর মো: রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন। তিনি বলেন, ভৌগোলিক দিক থেকে চুয়াডাঙ্গা একটি গুরুত্বপূর্ণ জেলা। নতুন সেশনে দায়িত্বশীলদেরকে সংগঠনের মধ্যে আদল ও ইনসাফ কায়েম করতে হবে। জেলায় রুকনদের মান বৃদ্ধির দিকে দৃষ্টি দিতে হবে যেন তাদের পদস্খলন না ঘটে। তিনি বলেন আগামীতে যে অবস্থার সৃষ্টি হোক না কেন বাতিলের মোকাবেলায় আমাদেরকে সাহসিকতার পরিচয় দিতে হবে। পরিশেষে তিনি জীবন্ত শহীদ সাবেক সেক্রেটারি জেনারেল ও সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জীবন আলেখ্য নিয়ে আলোচনা ও তাঁর মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অঞ্চল পরিচালক আলমগীর বিশ্বাস ও ঝিনাইদহ -২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান ও জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান প্রমুখ।
চুয়াডাঙ্গায় জামায়াতের ৩০ সদস্য বিশিষ্ট কর্ম পরিষদ গঠন



