মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেনের বিদায় উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় গাংনী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বিদায়ী ইউএনও আনোয়ার হোসেন তাঁর দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে গাংনীর উন্নয়ন ও জনস্বার্থে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন।
এসময় গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সহসভাপতি মজনুর রহমান আকাশ, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সদস্য এসএম রফিকুল আলম বকুল, মীর শামীম, মেহেরপুর রিপোর্টাস ইউনিটের কোষাধ্যক্ষ রাব্বি আহম্মেদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী কানন, সাধারণ সম্পাদক লিটন মাহমুদ, সাবেক সভাপতি আমিরুল ইসলামসহ জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময়



