জীবননগরে এমপি রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে  মন্ডল স্পোর্টসের ২-১ গোলে জয়লাভ 

স্টাফ রিপোর্টার 

জীবননগরে এমপি রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে  মন্ডল স্পোর্টস ক্লাব ২-১ গোলে  যশোর জেলা ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উঠেছে। 

গতকাল শুক্রবার  বিকেল ৪টার দিকে জীবননগর পাইলট হাইস্কুল মাঠে জীবননগর ক্লাবের আয়োজনে এ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তারকা ফুটবল খেলোয়াড়দের নিয়ে গঠিত মন্ডল স্পোর্টস আলমডাঙ্গার ফুটবল দলের হয়ে দুটি গোল করেন নাইজেরিয়ান সোলেমান কান্তে।

দারুণ নৈপুণ্যের জন্য ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন মন্ডল স্পোর্টসের  নাইজেরিয়ান সোলেমান কান্তে। তার দুর্দান্ত পারফরম্যান্সে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা।

জীবননগর ক্লাবের সভাপতি মাজেদুর রহমান লিটনের সার্বিক পরিচালনায় খেলায় উপস্থিত ছিলেন জীবননগর থানার ওসি (তদন্ত) আতিয়ার রহমান, জেলা জামায়াতের উলামা সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জীবননগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমীর সাখাওয়াত হোসেন, সাবেক তারকা ফুটবল খেলোয়াড় গিয়াস উদ্দিন পিনা ও শরিফুল ইসলাম, জীবননগর ক্লাবের উপদেষ্টা কাজী মামুনুর জামান আদুন, মহেশপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জিয়াউর রহমান, চুয়াডাঙ্গা দলের কর্ণধার তারিকুল ইসলাম তরু, বিশিষ্ট শিক্ষাবিদ হাফেজ বিল্লাল হোসেন, সমাজসেবক মাওলানা আবু বকর সিদ্দিক, ক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি আরিফুল ইসলাম জোয়ারদার, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম ও কোষাধ্যক্ষ আব্দুল মোতালেবসহ অনেকে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জাতীয় ফুটবল রেফারি পুলিশ ইন্সপেক্টর তরিকুল ইসলাম, আব্দুস সবুর, রবিউল ইসলাম রবি ও আব্দুল হাই।

এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।