আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, মানবতা ও সাম্যের দর্শন ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ শে আগষ্ট শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় উদ্ভাস সাহিত্য সংস্থার উদ্যোগে আলমডাঙ্গা হাইরোডস্থ নিজ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলমডাঙ্গা উদ্ভাস সাহিত্য সংস্থার সভাপতি কবি কহন কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর সভার জামায়াত মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ হোসাইন টিপু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা জাসাসের সভাপতি কবি ও সাহিত্যিক আনোয়ার রশীদ সাগর, আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারের সভাপতি ও লেখক শায়খ ইমদাদুল হক,হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও কবি আসিফ জাহান।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলি মাষ্টার,জাসাসের সাধারণ সম্পাদক ইউনুচ আলি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মওলানা আহমেদ আব্দুল্লাহ, প্রভাষক ও সাংবাদিক খাইরুল ইসলাম, মনোয়ার হোসেন মাষ্টার, হারুন অর রশিদ, এম সিদ্দিকুর রহমান, ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম পিন্টু, মোস্তাফিজ ফরায়েজি, তামিম হোসাইন ডালিম, নজির আহমেদ, এইচ আর জীবন, আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি নূর মোহাম্মদ হোসাইন টিপু বলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মানবতার মূর্তপ্রতীক, সাম্যের জন্য লড়াকু সৈনিক। তার সাহিত্য চেতনা বিপ্লবী অনুরাগে সিক্ত কবিসত্ত্বা আজ বড় প্রাসঙ্গিক।
কবি ও সাহিত্যিক আনোয়ার রশীদ সাগর বলেন সমাজ, রাষ্ট্রের যত অনিয়ম,অন্যায়, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় মনভার তার সাহিত্য ও কবিতার মধ্যে খুজে পাওয়া যায়।
শায়খ ইমদাদুল হক বলেন- জাগতিক কাজকর্ম আর আধ্যাত্মিক চেতনার সংমিশ্রণ ঘটেছে তার কবিতায়। এক হাতে বাঁসের বাসরী ও হাতে যুদ্ধের অস্ত্র- এ যেন এক ভালোবাসার হৃদয় পরিপূর্ণ, অন্যদিকে প্রতিবাদের নির্ভীক সৈনিক।
আলমডাঙ্গায় কাজী নজরুল ইসলামের সাহিত্য, মানবতা ও সাম্যের দর্শন নিয়ে আলোচনা সভা



