গাংনীতে ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীর ষোলটাকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুনের বাড়ির সামনে থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সকাল ৮টার দিকে ষোলাটাকা ইউনিয়নের আমতৈল গ্রাম থেকে লাল টেপে মোড়ানো বস্তু দুটি উদ্ধার করা হয়। আফরোজা খাতুন ষোলটাকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের স্ত্রী। আবুল হোসেন জানান, রাতের আঁধারে কে বা কারা তার বাড়ির পাশে লাল টেপে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু রেখে যায়। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো বোম না। তবুও কে বা কারা কেন সেখানে এটি রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।