চুয়াডাঙ্গা হাসপাতাল পাড়ায় ঘরের মধ্যে শিশু আটকা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা হাসপাতাল পাড়ায় ঘরের মধ্যে সায়ান নামে ৪ বছরের একটি শিশু আটকা পড়ে। বাড়ির লোকজন দীর্ঘক্ষণ চেষ্টার পর উদ্ধার করতে না পারলেও, পরে ফায়ার সার্ভিসের সহায়তায় রুদ্ধশ্বাসভাবে শিশুটিকে উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকাল ৯টার দিকে হাসপাতাল পাড়ার ৪ তলা বাড়ির একটি রুমে শিশুটি আটকের ঘটনা ঘটে।
জানা গেছে, আবদুল আওয়াল হোসেন চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল পাড়ার একটি ৫তলা বাড়ির ৪ তলায় বসবাস করেন। সকালে সবার অজান্তে ৪ বছর বয়সী শিশু বাড়ির একটি রুমের মধ্যে খেলার ছলে দরজার সিটকিনি দিয়ে দেয়। পরে শিশুটি এয়ার কন্ডিশন দেওয়ার জন্য খাটে উঠে। এ সময় খাটের ফাঁকে শিশুটির পা আটকে যায়। মা-বাবা দরজার খোলার জন্য সায়ানকে বার বার বললেও খাটে পা আটকে যাওয়ার কারনে সে আর নামতে পারেনি। পরিবারের সদস্যরা ঘরের দরজা খোলার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়।  পরে অবস্থা বেগতিক দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌছে দরজা খুলে আটকা পরা শিশু সায়ানকে উদ্ধার করে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।