চুয়াডাঙ্গার পিরোজখালি গ্রাম থেকে গাঁজা সেবনকারী ২ জন আটক, সামারি ট্রায়ালে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার পিরোজখালি গ্রাম থেকে গাঁজা সেবনকারী ২ জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে সামারি ট্রায়ালে ৬ মাসের  কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬  মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালি গ্রামের ইলিয়াস হোসেন (২৮) ও আব্দুল হাকিম (১৮)। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের  এসআই(নিঃ)/ নওশাদ মাহফুজের নেতৃত্বে ফোর্স সহ চুয়াডাঙ্গা সদর থানার পিরোজখালী গ্রামে অভিযান পরিচালনা করা হয়।   এ সময় নবগঙ্গা ছোট ব্রীজের উপর থেকে আসামীদের গাঁজাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৯(ক) ধারায় সামারী ট্রায়াল আদালতের মাধ্যমে আসামীদের প্রত্যেককে ৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের  বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।