স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় কীটনাশক ও ঔষধ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে বিজিবি অভিযানে কীটনাশক ও ঔষধ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৫৮-বিজিবি সহকারী পরিচালক জানান, গতকাল জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৫/২-এস এর নিকট দলিল মিয়ার আম বাগানে চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। এ সময় আসামীবিহীন ভারতীয় বিভিন্ন ধরনের কীটনাশক এবং ১ হজার ৬৭০ পিস ঔষধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য-৫ লাখ ৫২ হাজার টাকা।
জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় কীটনাশক ও ঔষধ উদ্ধার



