স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান চালক মালিক সমবায় সমিতির কমিটি গঠন করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৭ টার চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে জেলার ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান চালক এবং মালিকদের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়। সভায় সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি মো: আবু সাইদ, সিনিয়র সহ-সভাপতি মো: মনজুর হক, সাধারণ সম্পাদক মো: জুয়েল রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক শান্তি, লাইন সেক্রেটারি মো: আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, দপ্তর সম্পাদক মো: আবু তালেব, প্রচার সম্পাদক জুম্মন আলীসহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন এর সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য ও শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, উপদেষ্টা সেলিমুল হাবিব সেলিম, উপদেষ্টা জাহেদ মোহাম্মদ রাজিব খান, উপদেষ্টা জুয়েল মাহমুদ, উপদেষ্টা মতিউর রহমান মিশর, উপদেষ্টা আজিজুর রহমান, উপদেষ্টা মো: সাইদুর রহমান বিজন, উপদেষ্টা আব্দুল্লাহ আল মেহেবুব, উপদেষ্টা মো: অমিত হাসান রবিন প্রমুখ।
চুয়াডাঙ্গায় ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান চালক সমিতির কমিটি গঠন



