জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট ও ঔষধ উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট ও ঔষধ উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি সীমান্তের পৃথক ৪টি এলাকায় অভিযান চালিয়ে এসবদ্রব্য আটক করা হয়।
৫৮-বিজিবি জানায় গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/৪-এস এর নিকট গয়েশপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়। একই দিন গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/৪-এস এর কাছে গয়েশপুর গ্রামে বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় আসামীবিহীন ভারতীয় ৭ হাজার ৬২০ পিস ঔষধ উদ্ধার করা হয়।
এদিকে গতকাল বুধবার রাত ১টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/২৯-আর এর নিকট হুদাপাড়া গ্রামের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৬৯ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন রাত ৩টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭০/৪-এস এর কাছে ধোপাখালী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৪৩ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।