স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে| কমিটির আহবায়ক মোঃ আব্দুল মান্নান ও সদস্য সচিব মনোনীত হয়েছেন| মোঃ হাফিজুর রহমান| গতকাল সোমবার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আক্তার হোসেন জোয়াদ্দার ও সাধারন সম্পাদক মো: আমিনুল হক রোকন ¯^াক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে|
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আলমডাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে দলের গঠনতন্ত্র অনুসরণ করে আগামী ৯০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন ও সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠনের শর্তে খাদিমপুর ইউনিয়ন বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো| কমিটির সদস্যরা হলেন মোঃ মহাসিন আলী, মওলানা মোঃ ইদ্রিসুর রহমান খোকন, মোঃ জুয়েল রানা, মোঃ শফি উদ্দীন, মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুল হালিম, ডাঃ মোঃ মিজানুর রহমান, মোঃ টগর আলী, মোঃ বোরহান উদ্দীন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আক্তার হোসেন, মোঃ সাহাবুল হক, মোঃ সেন্টু রহমান, মোঃ আবুল হাশেম, মোঃ উসমান আলী, মোঃ আতিয়ার রহমান, মোঃ আব্দুল আজিজ,
মোঃ মোফাজ্জেল হোসেন ও মোঃ বজলুর রহমান|
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় নবাগত কমিটির সকল নেতৃবৃন্দকে আগামী নির্দেশনার পূর্ব পর্যন্ত দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করা হলো|



