চুয়াডাঙ্গায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| শিক্ষার সার্বিক মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের একাডেমিক পরিবেশ গতিশীল করার লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণের সাথে এ র. মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| গতকাল সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘মাধ্যমিক শিক্ষা পরিবার, চুয়াডাঙ্গা সদর’-এর আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়| সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার নবাগত জেলা শিক্ষা অফিসার মো: আনিসুর রহমান|

শিক্ষার মান উন্নয়নে নানা দিকনির্দেশনা দিয়ে নবাগত জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান বলেন, “শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে| আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য|” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ বাকীবিল্লাহ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ রেজাউল করিম, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আলমগীর হোসেন, সহকারী পরিদর্শক মোতাছিম বিল্লাহ, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সোহেল আহমেদ ও জেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান|

চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মিকাইল হোসেন সভাপতিত্বতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ¯^াগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা আদর্শ বালক উচচ বিদ্যালয় প্রধান শিক্ষক নুর হোসেন| মত বিনিময় সভায় প্রধান শিক্ষকদের করনীয় কি -এ বিষয়ে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন| অনুষ্ঠানের সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সানজিদা খাতুন

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।