দামুড়হুদা অফিস
দামুড়হুদা মডেল থানা পুলিশের অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়। পরে সংক্ষিপ্ত বিচারে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছে আদালত।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলো, দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের শাহাদত আলীর ছেলে ইয়ারুল ইসলাম (৩০)।
পুলিশ সুত্রে জানাগেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে এসআই সেলিম রেজা গত শনিবার রাত ৮টার দিকে দিকে এলাকায় বিশেষ অভিযান ডিউটি করা কালীন সময় মোবাইল ফোনে খবর পান যে, দামুড়হুদা থানাধীন রাঘুনাথপুর গ্রামস্থ রাঘুনাথ ব্রীজের উপর একজন ব্যক্তি মাদকদ্রব্য সেবন করিয়া অশ্লীল ভাষায় গালাগালি করাসহ জনসাধারণকে বিরক্তি করছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পুরাতন বাস্তপুর গ্রামের শাহাদত আলীর ছেলে ইয়ারুল ইসলাম কে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
পরবর্তীতে এসআই সেলিম রেজা আসামিকে সংক্ষিপ্ত বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করলে আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
দামুড়হুদায় গাঁজাসহ যুবক গ্রেফতার, এক মাসের কারাদণ্ড



