ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৪ বছর বয়সী এক পিতৃহীন কিশোরের ইজিবাইক ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ| এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে| তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ইজিবাইক, একটি মোবাইল ফোন, আরও সাতটি মোবাইল ফোন এবং ইজিবাইক বিক্রির নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে| গতকাল শনিবার ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও ঝিনাইদহ সদর থানা পুলিশের যৌথ অভিযানে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, কুমারখালী ও মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়|
পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের ১৪ বছর বয়সী মিশকাত বাবার মৃত্যুর পর পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছিল| গত ১৯ জুলাই বিকালে কোটচাঁদপুর রেলগেট এলাকা থেকে চারজন যাত্রীবেশে তার ইজিবাইকে ওঠে| পরে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা মাঠসংলগ্ন একটি নির্জন মেহগনি বাগানে নিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে ইজিবাইক ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়|
এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে ২১ জুলাই ঝিনাইদহ সদর থানায় দস্যুতা আইনে মামলা দায়ের করেন| ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে|
ঘটনার পর ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন| এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা পুলিশের সমš^য়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়|
অভিযানে ইজিবাইক ছিনতাইয়ের সঙ্গে সরাসরি জড়িত চারজনকে গ্রেফতার করা হয়| তারা হলেন, আকাশ সরদার ওরফে ডাকাত আকাশ, মো. জিয়ারুল ওরফে জিয়া (৪৪), সিরাজুল ইসলাম (৪০) এবং আখতার মোল্লা (৪০)|
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত আরও ছয়জনকে গ্রেফতার করা হয়| তারা হলেন, রাশিদুল ইসলাম ওরফে বল্টু (৫০), লিটন আলী (৫০), সজীব শেখ (২৪), মাসুদ রানা (৩২), মো. ইসলাম খান ওরফে তাহের (৬৫) এবং আশরাফুল ইসলাম (৪২)|
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া ইজিবাইক, ভুক্তভোগীর একটি মোবাইল ফোন, আরও সাতটি মোবাইল ফোন এবং ইজিবাইক বিক্রির নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে|
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ¯^ীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও পাবনা জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি ও দস্যুতার সঙ্গে জড়িত| তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে|
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে|
কোটচাঁদপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেফতার



