দামুড়হুদায় মোটরসাইকেল ও পাখিভ্যান চুরি

দামুড়হুদা অফিস
দামুড়হুদা সদরে একইদিনে মোটরসাইলে ও পাখিভ্যান চুরির ঘটনা ঘটেছে|গতকাল শনিবার দুপুর আড়াটার দিকে দামুড়হুদা গুলশান পাড়া থেকে মোটরসাইকেল চুরি ও একই দিনে বেলা ৩টার দিকে জয়রামপুর দোহার ধার থেকে কৌশলে পাখিভ্যান নিয়ে পালিয়ে যায় চোরের দল|
জানাযায়, দামুড়হুদা উপজেলা সদরে গুলশান পাড়ার নিছার উদ্দীনের ছেলে সোনালী ব্যাংক, কর্মচারী শিহাব উদ্দিন তার নিজ বাড়ির সামনে নিল কালারের ইয়ামাহা এফ জেড ভার্শন-৩ (যার রেজিস্ট্রেশন না¤^ার চুয়াডাঙ্গা-ল ১২-৯১৪৯) গাড়িটি রেখে বাড়ির ভিতরে যায়|পরে বাড়ির ভিতর থেকে এসে দেখে গাড়িটি আর নাই কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে| স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজি পরও মোটরসাইকেলটি খুজে না পেয়ে সিহাব বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করে|
এ দিকে একই দিনে দামুড়হুদায় শরিফুলের ছেলে হারুনের পাখি ভ্যান ভাড়ায় চালায় মহাজনপুর গ্রামের খোদাদ হোসেনের ছেলে আবুল হোসেন|আবুল হোসেনের নিকট দুজন এসে জীবননগর যাওয়ার কথা বলে ৪শত টাকা চুক্তিও করে| যাওয়ার পথে জরয়রামপুর দোহার ধারে পৌঁছালে বৃষ্টি নেমে যাই| তখন একটি চায়ের দোকানে বসে পাখি ভ্যান চালক আবুল হোসেনের একটি বিস্কুট ও চা খাওয়ায়| চা খাওয়ার পরপরই আবুল হোসেন নিস্তব্ধ অবস্থায় বসে থাকে তখন ওই দুই যাত্রী পাখি ভ্যান নিয়ে পালিয়ে যায়| স্থানীয়রা অভিযোগ করে বলে, চুরি ছিনতাই বেড়েই চলেছে এর থেকে কি পরিত্রাণ পাওয়ার কোন উপায় নাই|
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মেজবাহ উদ্দীন বলেন,চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি| তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।