ঢাবিতে ভর্তি হওয়া চুয়াডাঙ্গার নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ডুসাক ‘বড় হওয়ার আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে’—সাহিদুজ্জামান টরিক

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১০৫তম ব্যাচ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)| নবীনবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে সততা, মানবিকতা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়বদ্ধতা অর্জনের আহ্বান জানান| গত শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ডুসাকের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নবীনদের ফুল, চকলেট ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাহিদুজ্জামান টরিক| তিনি নিজের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি মানুষ গড়ার কারখানা| এখানকার প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে নিজেকে দক্ষ, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে| জীবনে বড় হওয়ার আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে|
ডুসাকের উপদেষ্টা ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মহসিন কবির বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়| সহশিক্ষা কার্যক্রম, সাংগঠনিক চর্চা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে| চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা যেন তাদের মেধা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করে, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি|
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস শিপন, রয়েল এক্সপ্রেস পরিবহন ও ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক শামসুর রশীদ দীপু, লুব্রোম্যাক্স অয়েল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক বিল্টু, রাজ¯^ কর্মকর্তা তারিকুল ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল মান্নান এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজহারুল হক রিমন|
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যেন শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে| দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে| পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, ˆনতিকতা ও ঐক্যের বন্ধন অটুট রাখারও আহ্বান জানান তারা|
ডুসাকের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব ও সুমাইয়া তিথি| অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং চুয়াডাঙ্গা জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।