জীবননগর অফিস
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রম এবং নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পরিচালিত ভায়া (ঠওঅ) ক্যাম্প পরিদর্শন করেছেন উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা| গতকাল শনিবার অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি কমিউনিটি ক্লিনিকে আগত রোগীদের ¯^াস্থ্যসেবা, ওষুধ বিতরণ, মাতৃ ও শিশু¯^াস্থ্য কার্যক্রম এবং ভায়া ক্যাম্পের সেবার মান পর্যবেক্ষণ করেন| এ সময় তিনি ¯^াস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করে ¯^াস্থ্যসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন|
ভায়া ক্যাম্পে নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করেন সিনিয়র স্টাফ নার্স তহমিনা খাতুন ও নিশাত আনাম বেবী| এ সময় কমিউনিটি ক্লিনিকের সংশ্লিষ্ট ¯^াস্থ্যকর্মীরাও উপস্থিত ছিলেন|
পরিদর্শন শেষে উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা বলেন, গ্রামীণ জনগণের দোরগোড়ায় মানসম্মত ¯^াস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত ও প্রতিরোধে নিয়মিতভাবে ভায়া ক্যাম্প পরিচালনা করা হচ্ছে| এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান|
জীবননগরের শাহাপুর কমিউনিটি ক্লিনিকে ভায়া ক্যাম্পের কার্যক্রম পরিদর্শনে উপজেলা স্স্থ্যবা কর্মকর্তা



