সামান্য বৃষ্টিতেই আলমডাঙ্গা বাজারে হাঁটুপানি, চরম দুর্ভোগে ব্যবসায়ী-ক্রেতা

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা তহবাজার, মাছ বাজার, কাপড় পট্টি, গার্মেন্টস পট্টি, জুতা পট্টিসহ ব্যস্ততম রাস্তাগুলোর রয়েছে সে সমস্ত রাস্তাগুলোতে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে। সেইসঙ্গে রাস্তায় ভরে গেছে নোংরা পানিতে। এতে করে ভোগান্তিতে পড়েছে সেখানকার স্থানীয় ব্যবসায়ীগন, ক্রেতা বিক্রেতা ও পথচারীরা। গতকাল রবিবার সরেজমিনে আলমডাঙ্গা মাছ বাজারে গিয়ে দেখা গেছে, প্রতিটা রাস্তায় নোংরা পানি জমে আছে। রাস্তাটির কার্পেটিং উঠে গিয়ে কোথাও কোথাও উচু নিচু গর্তের  সৃষ্টি হয়েছে। মাছ বাজারের ড্রেনের ওপরে মাছ ব্যবসায়ীরা মাছ বিক্রির জন্য কাঁঠের চকি রেখেছে। ড্রেন দিয়ে পানি যাচ্ছে না। ময়লা আবর্জনা পরে ড্রেনটি ভর্তি হয়ে গেছে। ড্রেনের উপরে থাকা স্লাবগুলো ভেঙে গেছে। ড্রেনের ওপরে দোকান দেওয়ার কারণে ময়লা আবর্জনাগুলো ড্রেনে পরছে। ফলে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে ড্রেনটি।
আলমডাঙ্গা তরকারি বাজারে তরকারি কিনতে আসা মোসলেম আলীর সঙ্গে কথা হলে তিনি জানান, রাস্তাগুলোরতে বেহাল অবস্থার চিত্র দীর্ঘ দিনের। এভাবে রাস্তাটি পরে থাকলেও কর্তৃপক্ষ তা সংস্কারের কোন পদক্ষেপ না নেওয়ায় তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তরকারি কিনতে এসেছেন তিনি, এখানে রাস্তার ওপরে পানি জমে আছে। বাজারে ভালো কাপড় পরে আসলে তা নোংরা হবেই। এখানে পানি কাঁদায় একাকার হয়ে যায়। দ্রুত রাস্তাটির মেরামত করা হোক বলে দাবি জানান তিনি।
মাছ বাজার এলাকার ভ্যান চালক আহসান হাবীব জানান, গরীব মানুষ ভ্যান চালিয়ে খান। এই রাস্তাটি দিয়ে ভ্যান চালান। যে টাকা আয় করেন সেই টাকা দিয়েই সংসার চলে। কিন্তু রাস্তাটি এভাবে পরে থাকার কারণে আগের চেয়ে আয় অর্ধেকে নেমে এসেছে যাত্রী। রাস্তাটি সংস্কার না হলে গরীব মানুষেরা যারা এই রাস্তা দিয়ে ভ্যান চালান তাদের ক্ষতি হবে।
আরো দেখা গেছে, আলমডাঙ্গা তহবাজার, কাপড় পট্টি, গার্মেন্টস পট্টি, জুতা পট্টি, কলেজ রোডসহ ব্যস্ততম রাস্তাগুলোর মধ্যে মাছ বাজারের রাস্তাটি অন্যতম। রাস্তা বন্ধ করে রাস্তাটির উপরে দুই পাশে বসে খুচরা মাছ ব্যবসায়ীরা। এর ফলে কর্দমাক্ত রাস্তায় কাদা পানি দিয়েই চলাচল করতে হয় ব্যবসায়ী ও পথচারীদের। চলাচলের রাস্তা সংকুচিত হওয়ার কারণে দুর্ভোগ পোহাচ্ছে মাছ ক্রেতা ও পথচারীরা।
এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।