স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পুলিশ অভিযান চালিয়ে ৫ মাদকসেবিকে আটক করেছে। পরে তাদেরকে সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যোককে ৬ মাসের জেল, ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। গতকাল শনিবার পুলিশ দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান নির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এসআই(নিঃ)/অনুজ কুমার সরকারের নেতৃত্বে সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গতকাল শনিবার বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবিপাড়া (মাঠপাড়া) গ্রামের জুরান আলী জোয়ার্দ্দার এর মুরগির ফার্মের পাশে বিশেষ অভিযান চালিয়ে হকপাড়ার মুনসুরের ছেলে মোঃ শিতল আলী(২৬), কেদারগঞ্জ সিএন্ডবি পাড়ার বাবুল ডাঙ্গার ছেলে মোঃ শাকিব হোসেন ডাঙ্গা(২৪), মোঃ আব্দুল খালেকের ছেলে সোহেল রানা সোহাগ(৩০), সাতগাড়ী গ্রামের সেলিমের ছেলে আশিক আলী (২০) ও কিরনগাছি গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মোঃ সাইদুর রহমানকে (৩৩) মাদকদ্রব্য সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। আসামিরা বেসামাল অবস্থায় জনসাধারনের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় সামারী ট্রায়াল আদালতে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের অতিরিক্ত বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।



