আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা মাদক বিরোধী পৃথক অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সামারি ট্রায়াল কোর্টের মাধ্যমে বিচারে তাদেরকে কারাদণ্ড ও অর্থদন্ড দেওয়া হয়।
আলমডাঙ্গা থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) গোলাম হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী ডিউটি করার সময় গোপন সংবাদে জানতে পারেন গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বলিয়ারপুর বাজারে বট গাছের ডান পাশে পাঁকা রাস্তার উপর হতেবলিয়ারপুর গ্রামের আব্দুস সালামের পুত্র সোহেল রানা(৩৮), ও একই গ্রামের মৃত্য খোদাবক্স মন্ডলের ছেলে খেদের আলী(৪০) আটক করে তাদের দেহ তল্লাশী করে দুই পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের গতকাল শুক্রবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে নেয়া হয়। আদালত আসামি সোহেল রানা ও খেদের আলীকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
আলমডাঙ্গা পুলিশের অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার



