খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা
আবুল কাশেম তিনি একাধারে একজন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, কবি, সাহিত্যিক এবং সমাজকর্মী ছিলেন। তিনি হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং দীর্ঘ কর্মজীবনে শিক্ষার আলো ছড়িয়েছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী ছিলেন। তিনি সমাজের নানামুখী উন্নয়নে কাজ করেছেন এবং শিক্ষকতা পেশার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও শিক্ষায় উদ্বুদ্ধ করেছেন।
ক্রীড়া শিক্ষক হিসেবে তিনি দীর্ঘ সময় ধরে হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলতে তাঁর বিশেষ সুখ্যাতি ছিল। ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয় ও সাহসী ভূমিকা পালন করেন. পরবর্তীতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে এবং তাঁদের অধিকার আদায়ে কাজ করতে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আলমডাঙ্গা কমান্ড ইউনিটের কমান্ডার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন।
আবুল কাশেম স্ট্রোকে আক্রান্ত হয়ে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদী) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
হাটবোয়ালিয়ার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ছিলেন একাধারে কবি, শিক্ষক ও সমাজকর্মী



