স্টাফ রিপোর্টার
ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন। গতকাল সোমবার জেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন বিজিবির সদস্যরা। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান গণমাধ্যমে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় ভারী বর্ষণে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অনেক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে দিনমজুর, নিম্নআয়ের ও অসহায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গতকাল অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়, যাতে তারা দুর্যোগকালীন সময়ে ন্যূনতম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। ত্রাণ বিতরণকালে বিজিবি সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। স্থানীয়রা বিজিবির উদ্যোগকে স্বাগত জানায় এবং দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থাকার জন্য বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান বলেন, “বিজিবি শুধু সীমান্তের নিরাপত্তাই নিশ্চিত করে না, প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।
ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্তবর্তী এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি



