আলমডাঙ্গা অফিসঃ
আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শব্বেদারী বা নৈশ ইবাদত শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাত ঘটিকার সময় দলীয় কার্যালয়ে এ শব্বেদারী বা নৈশ ইবাদত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে ফজরের নামাজের পর সমাপ্ত হবে। আলমডাঙ্গা উপজেলা আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক ও জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলতাপ হোসাইন।
শব্বেদারী শিক্ষা শিবিরে কুরআন, হাদিস, পরকালের হিসাব-নিকাশ, কিয়ামতের ভয়াবহ অবস্থা এবং বর্তমান জীবনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যৌথভাবে ইবাদত-বন্দেগি কীভাবে করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নায়েবে আমীর ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী, আলমডাঙ্গা পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী, উপজেলা সহকারী সেক্রেটারী ও তারবিয়াত বিভাগের সভাপতি বিলাল হোসাইন, এবং যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।



