স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার ৬নং রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২৬ জুন ২০২৬ তারিখে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার কিছু সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম দলের নীতি, আদর্শ ও প্রচলিত দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে। দায়িত্বশীল পদে থেকে এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তি ক্ষুর্ণ করেছে, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচিত হয়েছে।
এ অবস্থায়, কেন তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে সন্তোষজনক জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হলে অথবা প্রদত্ত জবাব সন্তোষজনক না হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল শনিবার জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল হাসান মোঃ আবু তালেব ও সদস্য সচিক একলাচুর রহমান রাসেল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
জীবননগরের রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ



