মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশী পিস্তল, গুলি ও মাদক উদ্ধার ব্যাগ ফেলে কৌশলে আসামীর ভারতে পলায়ন

স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, গুলি ও মাদক উদ্ধার করেছে। গতকাল শনিবার ভোর রাত ৫টার দিকে বিজিবি এ অভিযান পরিচালনা করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পাচারকারীরা অস্ত্রের ব্যাগ ফেলে রেখে কৌশলে ভারতে পালিয়ে যায়।  
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গতকাল শনিবার ভোর রাত ৫টার দিকে মহেশপুর উপজেলার সামন্তা বিওপি’র সুবেদার মোঃ ওমর আলী এর নেতৃত্বে একটি টহল দল ২ জন অজ্ঞাত চোরাকারবারী’কে ধাওয়া কর। চোরাকারবারীরা  ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মোঃ মোনতাজ আলীর পুকুরের পাড়ে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে রেখে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে  বাজারের ব্যাগের মধ্যে একটি কার্টুনের ভিতর থেকে ২টি বিদেশী পিস্তল (গধফব রহ ওঃধষু), ৪টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ব্যাগের মধ্যে থেকে ভারতীয় ২৪ বোতল ঊংশঁভ সিরাপ উদ্ধার কর হয়।  উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন, গুলি এবং ঊংশঁভ সিরাপ মহেশপুর থানায় জমা দেয়া হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।