ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

ঝিনাইদহ অফিস
মাদক সমস্যার বৈশ্বিক অবস্থা’ চলমান সংকট, নতুন নতুন প্রতিবন্ধকতা এবং তা মোকাবেলায় প্রয়োজন উদ্ভাবনী পদক্ষেপ’ এই প্রতিপাদ্যে ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা প্রশাসনের আয়োজনে গত শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা।
এতে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ হাশেম আলী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।