ঝিনাইদহে যুবক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, দু’জনের খালাস

ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের যুবক মুকুল মালিক হত্যা মামলায় ৩ আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত| একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে| গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এ রায় ঘোষণা করেন|
দন্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইদহে হরিণাকুন্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ছহিরুদ্দিনের মেয়ে এবং চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা ডাওকি গ্রামের মুকুল মল্লিকের স্ত্রী ফিরোজা খাতুন, হরিণাকুন্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের মিঠু মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও মনোয়ার হোসেনের ছেলে আলমগীর হোসেন(পলাতক)| তাদের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২/৩৪ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে| অপরদিকে একই মামলার আসামি ফারুক হোসেন ও মাসুদ রানা’র বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে|
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩ আগস্ট রাতে পারিবারিক বিষয় নিয়ে দন্ডপ্রাপ্ত আসামি ফিরোজা খাতুনের সঙ্গে মুকুল মালিকের বিরোধ হয়| ওই রাতেই মুকুল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন| পরে ১৩ আগস্ট গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠের একটি ধানক্ষেতের গর্ত থেকে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়|
এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশিদ বিশ্বাস হরিণাকুন্ডু থানায় হত্যা মামলা দায়ের করেন| দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত ৩ আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে| রায়ে আদালত দন্ডপ্রাপ্ত আসামিদের পূর্বে ভোগ করা হাজতবাসের সময় দন্ডের সঙ্গে সমš^য়ের নির্দেশ দেন| একই সঙ্গে খালাসপ্রাপ্ত আসামিদের জামিননামার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে| রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এ্যাডভোকেট আব্দুর রশিদ এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট সাদাতুর রহমান, এ্যাডভোকেট শামিউল ইসলাম ও এ্যাডভোকেট মোঃ আশরাফুল আলম জোয়ার্দ্দার|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।