মেহেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ২০ লক্ষাধিক টাকার মাছ নিধন

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের একটি পুকুরের ২০ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে| পুর্বশত্রুতার জের ধরে অজ্ঞাত কেউ বিষ ঢেলে মাছ নিধন করেছে বলে অভিযোগ মাছ চাষী কামরুজ্জামানের| বৃহস্পতিবার ভোরে মাছ মরে ভেসে উঠলে বিষয়টি তার নজরে আসে|
স্থানীয় সুত্রে জানা গেছে, কামরুজ্জামান ৩ বিঘা পুকুরে মাছ চাষ করেছেন| দুই বছর ধরে চাষ করছেন পাঙ্গাস মাছ| প্রতিটি মাছ ৭-১২ কেজি পর্যন্ত ওজন হয়েছে| কয়েকদিন পরেই মাছ বিক্রি করতেন তিনি| সকালে স্থানীয়রা পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখেন| পুকুর মালিক লোকজন নিয়ে মাছ তুলে বিক্রির চেষ্টা করেছেন| তবে বিষে আক্রান্ত তাই বেশিরভাগ মাছে পচন ধরেছে| এতে তার ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মাছ চাষী কামরুজ্জামান| দ্রুত সময়ে বিষয়টির তদন্ত করে দোষীদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা|
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে| তবে এটাতো মৎস অফিসের কাজ বিষয়টি তদন্ত করে রিপোর্ট দেওয়ার কিন্তু তারা কিছুই করে না| লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।