জীবননগর অফিস।:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে জীবননগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা, সড়ক নিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা সমবায় কর্মকর্তা নূর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।সভায় উপস্থিত সদস্যরা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত প্রদান করেন। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



