চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং তরুণ উদ্যোক্তা ˆতরির লক্ষ্যে ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রকল্পের আওতায় শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে একটি কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে জাগরণী চক্র ফাউন্ডেশনের পাশের খোলা মাঠে এ সভার আয়োজন করা হয়| পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ), যশোর এ প্রকল্প বাস্তবায়ন করছে|
অনুষ্ঠানের শুরুতে ¯^াগত বক্তব্যের মাধ্যমে প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন মো. আব্দুল্লাহ আল মামুন, লাইফ স্কিল অফিসার, রেইজ প্রোজেক্ট, জাগরণী চক্র ফাউন্ডেশন| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. নাজমুল কবির| সভায় সভাপতিত্ব করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জোনের জোনাল ম্যানেজার এম এম মিজানুর রহমান| অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জোন হিসাবরক্ষক কর্মকর্তা মো. আশিক ইকবাল|
সভায় জানানো হয়, পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত রেইজ প্রকল্পের মাধ্যমে স্থানীয় তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উদ্যোগ উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে| প্রকল্পের আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তাদের ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ, ট্রেডভিত্তিক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণ শেষে ৫ হাজার টাকা যাতায়াত ভাতা এবং ব্যবসা সম্প্রসারণের জন্য সহজ শর্তে ৫১ হাজার থেকে সর্বোচ্চ ৭ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করা হবে|
তরুণ উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে, ব্যবসা পরিচালনায় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে, পারিবারিক মাসিক আয় ২০ হাজার টাকার মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি থেকে এইচএসসি বা সমমান হতে হবে| এসময় আরোও উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা এরিয়ার এরিয়া ম্যানেজার মো. মনিরুজ্জামান, চুয়াডাঙ্গা ইউএমসি শাখার শাখা ব্যবস্থাপক মো. নাছিম উদ্দিন এবং ¯^াস্থ্য কর্মকর্তা মোছা. জান্নাত আরা প্রমুখ|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।