স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক লুৎফুন নাহার| শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের পরিবেশ উন্নয়ন এবং বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময়ে শিক্ষকরা তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন| গতকাল বুধবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার|
ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুন| মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়কে আরও কার্যকর শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ ও মতামত উঠে আসে| অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, প্রশাসন ও শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার প্রচেষ্টা আরও বেগবান হবে|
এসময় জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে হলে শুধু পাঠদান নয়, সামগ্রিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে| শিক্ষার্থীদের বয়স, মেধা ও প্রয়োজন অনুযায়ী ভিন্নধর্মী ও আকর্ষণীয় পাঠদানের ব্যবস্থা করা প্রয়োজন| পাঠদানের নতুন নতুন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে|
একজন শিক্ষার্থীই পারে একটি পরিবার, সমাজ কিংবা দেশকে বদলে দিতে| তাই শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেয়া নয়, তাদের মধ্যে মানবিকতা, মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলী গড়ে তোলা| শিক্ষার্থীদের বকাবকি বা ভীতি প্রদর্শনের পরিবর্তে আন্তরিকতা ও উৎসাহের মাধ্যমে শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে|
সভায় শিক্ষকরা শিক্ষার্থীদের বিদ্যালয়ে অনুপস্থিতির বিভিন্ন কারণ তুলে ধরেন| তাদের মতে, শিক্ষকদের শাসন ও নিয়ন্ত্রণের সুযোগ সীমিত হয়ে যাওয়ার পর থেকে অনেক শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগ হারিয়েছে| পাশাপাশি বিদ্যালয় চলাকালে কোচিং সেন্টারের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা, সামাজিক যোগাযোগমাধ্যমে সময় ব্যয় এবং নানা বিভ্রান্তিকর কর্মকাণ্ডও শিক্ষার্থীদের বিদ্যালয়বিমুখ করে তুলছে| বক্তারা আরও বলেন, চুয়াডাঙ্গার তীব্র গরম আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী রাতে দেরি করে পড়াশোনা করে| ফলে সকালে ঘুম থেকে উঠে সময়মতো বিদ্যালয়ে আসতে তাদের অনীহা দেখা যায়| অনেক ক্ষেত্রে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের অশোভন আচরণ কিংবা হুমকির ঘটনাও ঘটে থাকে, যা শিক্ষকদের দায়িত্ব পালনে মানসিক চাপ সৃষ্টি করে| শিক্ষকরা জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন করে এসব সমস্যা নিয়ে আলোচনা করে থাকে| অভিভাবকদের সচেতন করার মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার চেষ্টা করা হয়| তবে সমাবেশের পর কিছুদিন শিক্ষার্থীদের উপস্থিতি বাড়লেও পরে আবার আগের অবস্থায় ফিরে যায়| তাই এ সমস্যার স্থায়ী সমাধানে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমšি^ত উদ্যোগ প্রয়োজন|
অনুষ্ঠানে অতিথি ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, সহকারী কমিশনার সুব্রত দেবনাথ ও সাগর দে| এ সময় আরোও বক্তব্য রাখেন, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদুল ইসলাম ও রফিকুল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুষার শুভ্র রায়, নাজমুল হাসান, মহসীন আলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক ¯^পন, সাবেক সভাপতি রাজীব হাসান কচি ও সাবেক সাধারণ সম্পাদক ও ˆদনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ প্রমুখ|
চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের



