জীবননগরে বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে দু’পরিবারের মধ্যে সংঘর্ষ: উভয় পক্ষের ৫ নারীসহ ১০ জন আহত

জীবননগর অফিস :

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৌর শহরের লক্ষ্মীপুরে বিবাহ বিচ্ছেদকে

কেন্দ্র করে দু’পরিবারের মধ্যে সৃষ্ট সংঘর্ষে ৫ জন নারীসহ কমপক্ষে ১০ জন

আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে বাড়ীর ঘর ভাংচুর

লুটপাট,মারধর ও প্রাণনাশের হুমকির লিখিত অভিযোগ থানায় করেছেন। ঘটনাটি

সোমবার(১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সংঘটিত হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,সোমবার(১৫ জুন) বিকেলের দিকে জীবননগর পৌর

এলাকার লক্ষ্মীপুর গ্রামে একটি বিবাহ বিচ্ছেদের ঘটনায় দুটি আত্মীয়

পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে

একই দিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে ঘটনার সূত্রপাত এবং দায়-দায়িত্ব নিয়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে

ভিন্ন ভিন্ন অভিযোগ করেছেন।

প্রথমপক্ষের অভিযোগে বলা হয়েছে,শেফালী খাতুনের দাম্পত্য জীবনের বিবাহ

বিচ্ছেদ-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের কয়েকজন সংঘবদ্ধ হয়ে

শেফালী খাতুনের বেয়াই রেজাউল গাজীর বাড়ীতে প্রবেশ করে হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী,হামলাকারীরা লাঠিসোটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে

বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে। উভয়পক্ষের অভিযোগ থেকে জানা

যায়,হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং শোকেসের ড্রয়ার ভেঙে নগদ

৪০ হাজার টাকা নিয়ে যায়। পাশাপাশি ধস্তাধস্তির একপর্যায়ে স্বর্ণালংকার

হারিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাহ বিচ্ছেদের

ঘটনায় পারিবারিক ও আত্মীয়তাজনিত বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

ঘটনার দিন সেই বিরোধের জের ধরে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

সংঘর্ষের সময় উভয়পক্ষের কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা পরিস্থিতি

নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং উভয়পক্ষ

থানায় গিয়ে একে অপরের বিরুদ্ধে লিখিত  অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,সৃষ্ট ঘটনায়

উভয়পক্ষের পৃথক লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত

ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া

যাবে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি বর্তমানে

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।