দামুড়হুদা অফিস
দামুড়হুদায় ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলো, উপজেলার কালিয়াবকরী বসতিপাড়ার মজিবর রহমানের ছেলে লিটন আলী (৪০)।
পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত সোমবার বিকালে দামুড়হুদা মডেল থানার বেড়বাড়ীয়া গ্রামের আদম মোড় এলাকায় পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে চুয়াডাঙ্গা জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) সুলতন মাহমুদ বলেন, ইয়াবা সহ একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
দামুড়হুদায় ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেফতার



