স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় চুনুরি পাড়া থেকে মাদক ব্যবসায়ী আসাদুল ইসলাম মিন্টুকে আটক করা হয়েছে। গত রবিবার বেলা ৩টার দিকে মিন্টুকে আটক করা হয়। এ সময় তার লুঙ্গির মধ্যে থেকে ২১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল সোমবার দুপুরের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়ার চুনুরি পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় গ্রামের চুনুরি পাড়ার মাদক সম্রাট রমজান আলীর ছেলে মো: আসাদুল ইসলাম মিন্টুকে(৪৫) আটক করা হয়। তার লুঙ্গির মধ্য হতে পলিথিনে প্যাকেট ভরে রাখা অবৈধ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৬৩ হাজার টাকা। এছাড়া একই ব্যগের মধ্যে মাদক বিক্রির নগন ১ লাখ ২৩ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্যের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। তিনি আরো চুয়াডাঙ্গা সদরে ৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েছে। এর মধ্যে শিপরা ও মিন্টুকে আটক করা হয়েছে। আর একজন মাদককারবারী আসলামকে ধরতে অভিযান চালানো হচ্ছে। সেই সাথে তিনি সকলের সহযোগিতা কামনা করছেন।
চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ের মাদক ব্যবসায়ী মিন্টু আটক ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা উদ্ধার



