স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় মদ ও সিরাপ উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৪টি অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।
৫৮-বিজিবি জানায়, গত রবিবার বেলা সাড়ে ৩টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭১/১-এস এর নিকট মাধবখালী গ্রামের মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ১৮৬ বোতল ভারতীয় (ঈড়ফবরহব চযড়ংঢ়যধঃব ঐুফৎড়পযড়ষড়ৎরফব ঊংশঁভ ঝুৎঁঢ় এবং ডওঘঈঊজঊঢ) সিরাপ উদ্ধার করে। একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭০/৬-এস এর কাছে মাধবখালী গ্রামে অভিযান চালিয়ে ২২৫ বোতল ভারতীয় (ঊংশঁভ ঝুৎঁঢ় এবং ঋঅওজউণখ) সিরাপ উদ্ধার করে।
এদিকে গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মহেশপুর উপজেলার মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫২/৮-আর এর কাছে মাটিলা মাঠপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন সকাল ৭টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩-আর এর কাছে হরিহরনগর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল সোমবার মুজবিনগর সীমান্ত এলাকা থেেক ২০০ বোতল ভারতীয় এসকফ সরিাপ জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬বিজিবি ব্যাটালিয়ন।
জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় মদ ও সিরাপ উদ্ধার



