স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মোঃ শরীফুজ্জামান শরীফ গতকাল শুক্রবার সকালে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন। উক্ত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. মোফাজ্জল হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আজিবুর রহমান, রেজিস্ট্রার মোঃ নাফিউল ইসলাম জোয়ার্দ্দারসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং অত্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন “এখন থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা মহোদয়ের পরামর্শ মত বিশ্ববিদ্যালয় এর সকলকে নিয়ে একত্রে কাজ করতে হবে।” উপদেষ্টা মহোদয় যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধানগণের সাথে মতবিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীকে ক্লাস মুখী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য পরামর্শ প্রদান করেন।
তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানটাকে খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসাবে রূপ দিতে হবে। তিনি যতদ্রুত সম্ভব ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করার উপর তাগিদ দেন। অতঃপর তিনি উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে আবার দেখা হবে এবং কথা হবে এটা প্রত্যাশা রেখে তার বক্তব্য শেষ করেন।
চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক শরীফুজ্জামান শরীফকে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ উপদেষ্টা পদে নিযুক্ত



