নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক শরীফুজ্জামান শরীফকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চুয়াডাঙ্গা জেলা ইউনিট।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নেতৃবৃন্দ শরীফুজ্জামান শরীফের বাসভবনে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
এ সময় নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময়কালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডঃ আ.স.ম. আব্দুর রউফ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সৈয়দ হেদায়েত হোসেন আসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন,  সদস্য সচিব অ্যাডঃ মানজার আলী জোয়ার্দার হেলাল, সরকারি কৌশুলি অ্যাডঃ আব্দুল খালেক (জিপি), সদস্য অ্যাডঃ সিরাজুল ইসলাম(১), অ্যাডঃ এস.এন.এ. হাশেমী, অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন এরশাদ, অ্যাডঃ আসাদুজ্জামান মিল্টন, অ্যাডঃ জিল্লুর রহমান জালাল, অ্যাডঃ শাহজামাল জামাল, অ্যাডঃ শরিফুল ইসলামসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ চুয়াডাঙ্গার উন্নয়ন এবং বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের সফলতা কামনা করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।