আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌর মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপুর গনসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার জামায়াত মনোনীত আলমডাঙ্গা পৌর মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু বিকালে গার্মেন্টস পট্টির দোকানগুলোতে গণসংযোগ করেন। এ সময় তাকে স্বাগত জানান আলমডাঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন। জেলা জামায়াতের আইন আদালত বিষয়ক সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রাথী দারুস সালাম, কুমারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ মামুন, আ: কুদ্দস, আশরাফুল বাবু, মাও হোসাইন মাহফুজ, মোশাররফ হোসেন।
গণসংযোগকালে ব্যবসায়ীদের সঙ্গে টিপু নির্বাচনী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং পৌর এলাকাকে আধুনিকায়নের করার জন্য সবায়কে দোয়া ও সার্বিক সমর্থনের আহবান জানান।
আলমডাঙ্গায় শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপুর গণসংযোগ



