আলমডাঙ্গায় তীব্র তাপদাহে শ্রমজিবিদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ

আলমডাঙ্গা অফিস
দেশজুড়ে চলমান তীব্র তাপদাহে পুড়ছে আলমডাঙ্গা জনজীবন। বিশেষ করে তীব্র রোদের মধ্যে জীবিকার তাগিদে বাইরে বের হওয়া খেটে খাওয়া শ্রমজীবী ও সাধারণ পথচারীরা পড়েছেন চরম বিপাকে। এমন পরিস্থিতিতে ক্লান্ত ও তৃষ্ণার্ত মানুষের মাঝে একটুখানি স্বস্তি ও প্রশান্তি বিলিয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী হাসিবুল হক (লিপু)। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা শহরের আলিফউদ্দীন মোড়ে ও তাঁর পক্ষ থেকে সেচ্ছাসেবীদের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ঠান্ডা ও পুষ্টিকর শরবত বিতরণ করা হয়।
ব্যতিক্রমী ও মানবিক এই কর্মসূচিতে উপস্থিত থেকে হাসিবুল হক (লিপু) নিজে রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, এবং সাধারণ পথচারীদের হাতে ঠান্ডা শরবতের গ্লাস তুলে দেন। তীব্র গরমে হঠাৎ এমন ঠান্ডা শরবত পেয়ে সাধারণ মানুষের স্বস্তি পায়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।