স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ জেলা পরিষদের প্রশাসক হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়োগপত্র পেয়েছেন। এ নিয়োগের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ তার বাসভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহ-সভাপতি হুমায়ুন কবির আকাশ ও আশিকুর রহমান আশিক।
এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রকিবুল হাসানসহ জেলা ও বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ নবনির্বাচিত প্রশাসক শরীফুজ্জামান শরীফকে শুভেচ্ছা জানান এবং তার সফলতা কামনা করেন। শরীফুজ্জামান শরীফও উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে জেলা পরিষদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক শরীফুজ্জামান শরীফকে জেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা



