আলমডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হুইলচেয়ার, চশমা ও ওয়াকার বিতরণ

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে একিভূত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার, চশমা, হেয়ারিং এইড ও ওয়াকার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল দশটার দিকে উপজেলা চত্বরে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। তিনি  বলেন, একীভূত শিক্ষা শুধু একটি প্রকল্প নয়, এটি একটি মানবিক আন্দোলন। কোনো শিশুই যেন পিছিয়ে না থাকে। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। উপজেলা সহকারী  শিক্ষা অফিসার মোঃ শাজাহান রেজার উপস্থাপনায় বিতরণ কাজের সহযোগিতা করেন সহকারী শিক্ষা অফিসার এহসানুল হাবিব, সহকারী শিক্ষা অফিসার  সেলিম রেজা, সহকারী শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম সহকারী শিক্ষা অফিসার মোঃ বক্তিয়ার উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার বি এম রফিকুল ইসলাম। বিশেষ  চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবক ও শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার সাতটি, ওয়াকার একটি, শ্রবণ যন্ত্র একটি, তিনটি চশমা বিতরণ করা হয়। এছাড়া দুইজনকে ওষুধের খরচ প্রদান করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।