আলমডাঙ্গা অফিস
ইসলামী ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস’দের সকল সদস্যদের পদত্যাগ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে| গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা আলিফ উদ্দিন রোড মোড়ে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে| অংশগ্রহণকারীরা ব্যাংকের অযোগ্য ও অথর্ব বোর্ড অব ডাইরেক্টরস-এর সকল সদস্যের অবিল¤ে^ পদত্যাগের দাবি জানিয়েছেন এবং নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশ করেছেন| মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে স্থানীয় সচেতন নাগরিক, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষক এবং রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন| তারা ব্যাংকের ¯^চ্ছতা এবং যথাযথ প্রশাসনের জন্য আহ্বান জানান|
ইসলামী ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস’দের পদত্যাগ দাবিতে আলমডাঙ্গায় মানববন্ধন



