আলমডাঙ্গা কলেজপাড়া বায়তুল আমান জামে মসজিদে হাসিবুল হক লিপুর আর্থিক অনুদান

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌরসভা এলাকার কলেজপাড়া বায়তুল আমান জামে মসজিদের অবকাঠামো উন্নয়নে বিশেষ আর্থিক অনুদান প্রদান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়রপ্রার্থী হাসিবুল হক (লিপু)| একই সাথে তিনি মসজিদের সার্বিক উন্নয়নে সবসময় পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন| গতকাল মঙ্গলবার বাদ আছর মসজিদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি এই অনুদানের ঘোষণা করেন|
এ সময় উপস্থিত ছিলেন, বায়তুল আমান জামে মসজিদের সভাপতি হাজী জহুরুল হক, সাধারণ সম্পাদক হাজী শামসুল, প্রবীণ ডাক্তার গোলাম মোস্তফা , সরকারি কলেজের ইংরেজি শিক্ষক আমিরুল ইসলাম জয়, সরকারি হাইস্কুলের শিক্ষক সোহেল আহমেদ, তরুণ ব্যাবসায়ী তিতাস আহমেদসহ আলমডাঙ্গা কলেজেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অসংখ্য মুসল্লি এবং অত্র এলাকাবাসী|
মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত মুসল্লিরা জানান, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি হাসিবুল হক লিপুর এই আন্তরিকতা ও মহানুভবতা অত্যন্ত প্রশংসনীয়| তাঁর এই আর্থিক সহযোগিতা মসজিদের চলমান উন্নয়ন কাজকে আরও গতিশীল করবে| এই সময় এলাকার সর্বস্তরের জনগণ তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে তাঁর যেকোনো সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ও মেয়র নির্বাচনে পাশে থাকার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন|
এ বিষয়ে মেয়রপ্রার্থী হাসিবুল হক (লিপু) বলেন,মসজিদ আল্লাহর ঘর, এর উন্নয়ন করা আমাদের প্রত্যেকের ˆনতিক ও ধর্মীয় দায়িত্ব| আমি সবসময় এই এলাকার মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও কলেজপাড়াসহ পুরো আলমডাঙ্গা পৌরসভার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই| আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার পথচলার মূল প্রেরণা|
অনুষ্ঠান শেষে মসজিদের উন্নয়ন, মুসলিম উম্মাহর ঐক্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।