আলমডাঙ্গা অফিস
আলামডাঙ্গা ফাতেমা মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই মেডিকেল দুই শতাধিক এর বেশি নারী ও পুরুষ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন।
গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে আলমডাঙ্গা শহরের ফাতেমা টাওয়ারে এ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৯ টা থেকে শুরু হয়ে সারাদিনব্যাপী চলে এই সেবা কার্যক্রম। মেডিকেল ক্যাম্পে জেলা ও উপজেলার অভিজ্ঞ মোট ৬ জন চিকিৎসক অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মেডিসিন, গাইনী, নাক-কান-গলা ও দন্তরোগ বিশেষজ্ঞরা। বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।
দিনব্যাপী এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এ্যাড.র মাসুদ পারভেজ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাতেমা মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মনজুর আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সাবেক আমির মোঃ আনোয়ারুল হক মালিক, চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড. মোসলেম উদ্দিন, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস রাজশাহী ডিভিশনের ডিস্ট্রিবিউশন ডেপুটি ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ টিপু, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “অর্থাভাবে অনেক মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের কথা চিন্তা করেই এই বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।
আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল



